বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৬ মাসে লেবাননে নিহত ৪ হাজার, আহত ১২ হাজারের বেশি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৪৮ এএম

৬ মাসে লেবাননে নিহত ৪ হাজার, আহত ১২ হাজারের বেশি

লেবাননে ইসরায়েলি হামলায় গত ছয় মাসে চার হাজার ৩৬২ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ৩৭৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার জানিয়েছে, নতুন এই পরিসংখ্যানের ফলে দেশটিতে মোট নিহতের সংখ্যা আট হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে এই হামলা শুরু হয়।

পাশাপাশি এই দীর্ঘ সময়ে মোট আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।

তথ্যসূত্র: আল-জাজিরা