সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৫:২৪ পিএম
গাজা যুদ্ধ নিয়ে নিজের প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থন নিয়ে প্রশ্ন করা হলে তিনি মার্কিন উদ্যোগকে অসাধারণ বলে দাবি করেন। তিনি দাবি করেন তার প্রশাসন সেখানে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "গাজার কথা যখন বলেন, তখন জানবেন—আমরাই সেই আগুন নিভিয়েছিলাম এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছিলাম। বর্তমানে গাজায় খুব একটা কিছু ঘটছে না। জিম্মিদের ফিরিয়ে আনার প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, "বিষয়টি সত্যিই অসাধারণ। নিহত জিম্মিদের বাবা-মায়েরাও জানতেন যে তাদের সন্তানরা মারা গেছে। তারা কেবল তাদের ছেলে বা মেয়েকে ফিরে পেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা তাদের প্রত্যেককেই ফিরিয়ে এনেছি।"
বর্তমান পরিস্থিতি ইতিবাচক বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "গাজার দিকে তাকালে দেখবেন, এখন অনেক ভালো সম্পর্ক গড়ে উঠছে। বিষয়টি বেশ চমৎকার। আমার মনে হয় আমরা দারুণ কাজ করেছি। ২০২৫ সালের ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে সেখানে নতুন করে এক হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত ও চার হাজার ৪২৯ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন