বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, আতঙ্কে যাত্রীদের দোয়া-চিৎকার

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:৪৮ এএম

বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, আতঙ্কে যাত্রীদের দোয়া-চিৎকার

ছবি: সংগৃহীত

উড্ডয়নের পরপরই চাকা ফেটে চরম যান্ত্রিক জটিলতার মুখে পড়েছে ইরানের একটি যাত্রীবাহী বিমান। উড্ডয়নকালে চাকার ছিটকে যাওয়া কোনো অংশ ইঞ্জিনে ঢুকে পড়ায় ভেতরে তীব্র ঝাঁকুনি শুরু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিপজ্জনক এই পরিস্থিতিতে পাইলট দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে মাশহাদ বিমানবন্দরে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন।

বিমানে থাকা সকল যাত্রী সম্পূর্ণ অক্ষত রয়েছেন। আকাশে তীব্র ঝাঁকুনির ফলে কেবিনের কয়েকটি আসনের ওপরের ছাদের অভ্যন্তরীণ আবরণ খুলে নিচে পড়ে যায়। আকস্মিক এই ঘটনায় আরোহীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে চালক কালবিলম্ব না করে উড্ডয়ন বাতিল করেন এবং বিমানটিকে আবার পূর্বের রানওয়ের দিকে ঘুরিয়ে নেন। জরুরি অবতরণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানের কেউ আঘাতপ্রাপ্ত হননি। ত্রুটিযুক্ত উড়োজাহাজটিকে দ্রুত পরীক্ষার জন্য প্রকৌশল দলের কাছে হস্তান্তর করা হয়েছে।