বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৩ পিএম

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

ছবি - সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তিনি আশা প্রকাশ করেন, ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে বলেও তিনি জানান।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।হাইকমিশনার ভার্মা জানান, তিনি সপ্তমী পূজা উদযাপন করতে টাঙ্গাইলে এসেছেন।

তিনি বলেন, দুর্গাপূজা একটি মহোৎসব, যা বাংলাদেশ ও ভারতে একই ভাবে পালিত হয় এবং তিনি আশা করেন এই উৎসব সবার জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।এর আগে প্রণয় কুমার ভার্মা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

হাইকমিশনার ভার্মা দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন।এদিকে, একই দিন বিকেলে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আরতি নৃত্য উপভোগ করেন।