নভেম্বর ৮, ২০২৫, ১০:৩৪ এএম
পাকিস্তানের বেলুচিস্তানের পাহাড়ি শহর জিয়ারত ও এর আশপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।পাকিস্তান আবহাওয়া বিভাগের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (NSMC) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোয়েটা শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তান প্রদেশটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০০৮ সালে জিয়ারতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়াও, ১৯৩৫ সালের কোয়েটার ভূমিকম্পে প্রায় ৩০,০০০ এবং ২০০৫ সালের উত্তরাঞ্চলীয় ভূমিকম্পে প্রায় ৭৩,০০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।এই অঞ্চলে জনবসতি কম হওয়ায় এবং এলাকা দুর্গম হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা প্রায়ই কঠিন হয়ে পড়ে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন