বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:০৭ এএম

বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না। সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশে সংঘাতকে উৎসাহিত করে না।

এসময় তিনি উল্লেখ করেন, ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না বলেও তিনি জোর দেন।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ভারতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “ড. মুহাম্মদ ইউনূস যেন ভেবেচিন্তে কথা বলেন।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে।এছাড়া, পাক-আফগান সংঘাত নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।