বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বলছে ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০১:৩০ পিএম

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বলছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাকিস্তান দশকের পর দশক ধরে চোরাচালান, গোপন অংশীদারিত্ব এবং সন্ত্রাসী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

জয়সওয়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার কথা জানান। গত রোববার একটি মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান।ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছে।” তিনি মন্তব্য করেন, পাকিস্তানের কাজকর্মের দিকে আন্তর্জাতিক দুনিয়ার নজর দেওয়া উচিত।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করে। তারা বলেছে, পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ভারত বিকৃত করে প্রচার করছে।