নভেম্বর ১৫, ২০২৫, ০৬:৩৪ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে এই ৫টি ভিন্ন পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। কাল রবিবার ১৬ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদগুলোতে নির্বাচিত কর্মীদের চাকরির ধরন হবে স্থায়ী এবং বাংলাদেশের যেকোনো স্থানে তাদের কর্মস্থল হতে পারে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদগুলোর জন্য আবেদন করার সুযোগ পাবেন। বয়সসীমার ক্ষেত্রে ১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। তবে পদ নম্বর ২ এবং ৪ এর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীদের অবশ্যই ৩০০-৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পরিশোধ করতে হবে। পদের নম্বরের ভিত্তিতে এই ফি নির্ধারিত হয়েছে। ১ থেকে ৪ নং পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।এখানে ক্লিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন