মে ৩১, ২০২৬, ১২:২০ পিএম
ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রশাসন কেন্দ্রের ১১ থেকে ২০তম গ্রেডের আওতাধীন মোট ৪টি ভিন্ন পদে ৪ জন কর্মী নিয়োগের লক্ষ্যে গত ১৯ মে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইতিমধ্যে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আগামী ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে।প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী প্রথম পদটি হলো সহকারী লাইব্রেরিয়ান, যেখানে ১১তম গ্রেডে ১ জন নেওয়া হবে এবং এর বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। এই পদের জন্য গ্রন্থাগার বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
দ্বিতীয় পদটি হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড ১৪ এবং বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। এই পদের জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি আবশ্যক।তৃতীয় পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার গ্রেড ১৬ এবং বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
উক্ত পদের জন্য প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দ হতে হবে। এছাড়া ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে ১ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস। আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স চলতি বছরের ২১ মে তারিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি বাবদ পদভেদে ১৬৬ টাকা, ১১২ টাকা এবং ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন