শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ আবেদন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ১০:৪০ এএম

এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ আবেদন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত

বেসরকারি প্রতিষ্ঠান এসিআই পিএলসি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৭ নভেম্বর থেকে এই পদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যোগ্য প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসংখ্যা নির্ধারিত নয়।

আগ্রহী প্রার্থীদের সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবায় কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এটি একটি ফুলটাইম ও অফিসভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।

নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং এর বাইরে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।