মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
এনজিও চাকরি

ব্র্যাক একাডেমিতে শিক্ষক পদে চাকরির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১১:৪২ এএম

ব্র্যাক একাডেমিতে শিক্ষক পদে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শিক্ষক-ব্র্যাক একাডেমি পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষক-ব্র্যাক একাডেমি পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

এছাড়া বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তোলার সক্ষমতাও প্রার্থীর অন্যান্য যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ফুলটাইম এই চাকরির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র হিসেবে স্কুল নির্ধারণ করা হয়েছে এবং কাজের স্থান হবে বগুড়া, ঢাকা ও ঢাকার দক্ষিণখান এলাকা। বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং এর সাথে যুক্ত হবে সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।