রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০২:৪১ পিএম

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে তারিকুল ইসলাম তার এই সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়েছেন। 

তিনি উল্লেখ করেন, আসন্ন ২০২৬-২৭ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন।

আগামী ১৩ ও ১৪ মে আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিতেই তারিকুল ইসলাম সরকারি আইন কর্মকর্তার পদটি ছেড়ে দিলেন।