রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের জামিন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:৩৮ পিএম

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের জামিন

দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। সোমবার এই আদেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।তবে জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

গত বছরের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।