জুলাই ৪, ২০২৬, ১১:০০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী।
নোটিশে ঢাবির সম্মানহানির দায়ে বিশ্ববিদ্যালয় ফান্ডে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্য ও ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ দেওয়ার অভিযোগ তুলে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন