বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উপদেষ্টা আসিফের সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী তারিখ ১৬ অক্টোবর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৫৩ পিএম

উপদেষ্টা আসিফের সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী তারিখ ১৬ অক্টোবর

ছবি - সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয় শিক্ষার্থীকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী কার্যক্রম অর্থাৎ আসিফ মাহমুদের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরার জন্য আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, দিন ধার্য করা হয়েছে।এদিন দুপুর ৩টার দিকে ট্রাইব্যুনালের বিচারকের সামনে সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেন আসিফ মাহমুদ। রাষ্ট্রপক্ষে তার জবানবন্দি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে আসিফ মাহমুদের সাক্ষ্যকে এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই মামলায় তিনি রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী। এর আগে শহীদ শাহরিয়ার খান আনাসের মাসহ মোট ১৮ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।চাঞ্চল্যকর এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পুলিশ কর্মকর্তা পলাতক এবং শাহবাগ থানার সাবেক এক পরিদর্শকসহ চারজন কারাগারে আটক রয়েছেন।