বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৫:৫৬ পিএম

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি - সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তিনি তার অসমাপ্ত জবানবন্দি প্রদান করেন।সাক্ষ্য প্রদানকালে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “জুলাই আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড ছিল না; সকলের মতামতের ভিত্তিতেই আন্দোলন পরিচালিত হয়েছে।” তিনি এই গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ সাজার দাবি জানান।

এর আগে, গত ৯ অক্টোবর তিনি প্রথম দিনের সাক্ষ্য দিয়েছিলেন। সেই সাক্ষ্যে তিনি জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট, চানখাঁরপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা এবং ডিবি পরিচয়ে তাকে গুম করার চেষ্টার লোমহর্ষক বর্ণনা দেন।

আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হিসেবে তার এই সাক্ষ্যকে মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।