রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ব চা দিবস আজ: চা প্রেমীদের আড্ডায় উদযাপিত হচ্ছে বিশেষ দিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১১:১৮ এএম

বিশ্ব চা দিবস আজ: চা প্রেমীদের আড্ডায় উদযাপিত হচ্ছে বিশেষ দিন

আজ বৃহস্পতিবার ২১ মে বিশ্ব চা দিবস। বিশ্বজুড়ে চা প্রেমীদের জন্য দিনটি অত্যন্ত আনন্দময়। আড্ডা কিংবা কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করতে এক কাপ গরম চা যেন এক অনবদ্য প্রশান্তি। ন্যাশনাল টুডে’র তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিদিন দুই বিলিয়ন কাপের বেশি চা পান করা হয়।প্রতি সেকেন্ডে বিশ্বে প্রায় ২৫ হাজার কাপ চা পান করা হচ্ছে।

২০০৫ সালে শ্রীলঙ্কা, নেপাল ও কেনিয়াসহ বেশ কিছু চা উৎপাদনকারী দেশ প্রথম আন্তর্জাতিক চা দিবস পালন করে। পরবর্তী সময়ে ২০১৯ সালে ২১ মে দিনটিকে বিশ্ব চা দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে এই দিবসটি উদযাপন করে। 

ভারত ও চীনে চারা ব্যাপক জনপ্রিয়, যা বিশ্বের মোট চা পানের ৩৭ শতাংশ দখল করে আছে।চায়ের ইতিহাস প্রায় ৫ হাজার বছরের পুরোনো বলে প্রচলিত আছে।একটি জনপ্রিয় গল্প অনুযায়ী, একজন চীনা সম্রাট গরম পানি খাওয়ার সময় ঘটনাক্রমে কিছু শুকনো পাতা তাতে পড়ে যায়। 

সেই মিশ্রণ পান করে সম্রাট মুগ্ধ হয়েছিলেন, যা থেকে গরম চায়ের প্রচলন শুরু হয়। গল্পটির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও শত শত বছর ধরে মানুষ গরম চা পানে অভ্যস্ত। আজ বিশ্বজুড়ে চা প্রেমীরা নানা আয়োজনে দিনটি পালন করছেন।এই দিনটি ঘিরে চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নেরও দাবি জানানো হয়।