জুন ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম
দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন বরাবরই মানুষকে মুগ্ধ করে। এই ধরনের ছবিগুলো আমাদের মস্তিষ্ককে এমনভাবে ধাঁধায় ফেলে দেয় যে, আমরা প্রথমে একভাবে দেখি এবং কয়েক সেকেন্ড পরেই অন্য কিছু আবিষ্কার করি। গবেষকদের মতে, এই ছবিগুলো কেবল রঙের খেলা নয়, বরং আমাদের উপলব্ধি ও মনোবিজ্ঞানের জটিল এক প্রকাশ।
অবচেতন মন প্রকাশ করে দেয় আমাদের ব্যক্তিত্ব।আমরা যখন কোনো ছবির দিকে তাকাই, তখন সহজাতভাবে একটি বিশেষ উপাদান আগে লক্ষ্য করি। এটি আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু, ভয় কিংবা সুপ্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি ফিচার অনুযায়ী, এই ছবিতে আপনি প্রথমে কী দেখছেন, তা আপনার বর্তমান জীবনপথ ও মানসিক অবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে।এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই।
যদি আপনার চোখ প্রথমে এক জোড়া ঘোড়ার ওপর গিয়ে পড়ে, তবে বুঝতে হবে আপনার অবচেতন মন এখন ঘনিষ্ঠতা ও অংশীদারিত্ব খোঁজার ওপর নিবদ্ধ। ভালোবাসা আপনার কাছে দীর্ঘ একটি যাত্রা। অন্যদিকে, ছবির পটভূমিতে যদি প্রথমেই কোনো নারীর মুখ আপনার চোখে ভেসে ওঠে, তবে আপনি বন্ধু মহলে একজন হিলার বা উপদেষ্টা হিসেবে পরিচিত। প্রবল সহমর্মিতা আপনার অন্যতম গুণ।
আর যারা পাহাড় বা পাখির মতো সূক্ষ্ম কারুকার্যের দিকে নজর দেন, তারা পর্দার আড়াল থেকে কাজ করতে ভালোবাসেন। আপনি দয়ালু ও নির্ভরযোগ্য, তবে প্রায়ই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যকে গুরুত্ব দেন।এই পরীক্ষা কোনো কঠোর বৈজ্ঞানিক মূল্যায়ন নয়, বরং এটি নিজের ভেতরের সত্তাকে চেনার একটি প্রতিফলন। এই ছোট সচেতনতাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভারসাম্য ও আত্মতৃপ্তি নিয়ে আসতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন