নভেম্বর ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়ার বিষয়ে তিনি এই মন্তব্য করেন।আইজিপি বাহারুল আলম বলেন, ফ্যাসিবাদ সরকার গণমানুষের প্রতিরোধে পালিয়ে গেছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন
পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে। দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে এবং করে চলেছে।"তিনি জানান, যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেই পেজগুলোকে নিয়ে গোয়েন্দারা কাজ করছে।
আইজিপি নিশ্চিত করেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর জন্যই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত হচ্ছে। তিনি জানান, দেশে এই প্রথম নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ চলছে, কারণ এই দায়িত্বের ওপর দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করছে।
নিরাপত্তা কর্মী: আগামী জাতীয় নির্বাচনে আনুমানিক দেড় লাখ পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।ভোটকেন্দ্রের নিরাপত্তা: নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা প্রবেশ করে ভোট বানচাল করার চেষ্টা করলে, পুলিশের পক্ষ থেকে আইনসঙ্গতভাবে যতটুকু যাওয়া দরকার, ততটুকুই যাওয়া হবে।
আইজিপি আরও বলেন, আমাদেরকে আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে আইন-কানুন মানতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। বাকি ১০ শতাংশ না হয় আইন মানবে না, তাদের মোকাবিলায় নিয়ম অনুযায়ী পুলিশ কাজ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন