অক্টোবর ২৩, ২০২৬, ০২:৫৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
সেখানে গিয়ে রাষ্ট্রপতি চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং ড. মঈন খানের দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যার কারণে বুধবার (২১ অক্টোবর) রাতে ড. আব্দুল মঈন খানকে হঠাৎ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
অসুস্থতার খবর পেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন