অক্টোবর ২৩, ২০২৬, ০৩:২৯ পিএম
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শহরের অন্যতম জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে ওই বাজার পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় হঠাৎ করেই তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এবং উপস্থিত পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে দ্রুত ছুটে যান।
কে বা কারা বোতলটি ছুড়েছে, তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে ব্যাপক তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন