শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

৫০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে থাকছে সবচেয়ে বেশি পদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৩৬ পিএম

৫০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে থাকছে সবচেয়ে বেশি পদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

৫০তম বিসিএসে ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি অন্য ক্যাডারের পদ সংখ্যা থেকে সবচেয়ে বেশি। এই বিপুল সংখ্যক পদ নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিসিএসে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন। সকল ক্যাডারের পদ সংখ্যাসহ বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।সকল ক্যাডারের পদ সংখ্যা সহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।