ডিসেম্বর ২, ২০২৫, ১১:৪৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোট দেবেন ৩০ শতাংশ ভোটার। অন্যদিকে, জামায়াতে ইসলামীকে ২৬ শতাংশ ভোটার ভোট দেবেন। অর্থাৎ, এই দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৪ শতাংশ।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করে। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়।
অন্যান্য দল: জরিপ অনুসারে, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন ৬ শতাংশ ভোটার। জাতীয় পার্টিকে ভোট দেবেন ৫ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন ৪ শতাংশ ভোটার। অন্যান্য দলকে ভোট দেবেন ৮ শতাংশ ভোটার।আস্থার হার: জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করেছেন, আর ৭০ শতাংশ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিশ্বাসযোগ্যতা: আগামীতে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ মানুষ।জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ ৯৫ শতাংশ। এতে ৪ হাজার ৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন