শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ পালাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৫৩ পিএম

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ পালাল

ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বাইরে বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।

এই ঘটনায় চিড়িয়াখানা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, "সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে।

অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবশ করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।

 তিনি আরও জানান, ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বের করে দেওয়া হয়েছে।সিংহটি কীভাবে বাইরে গেল, এমন প্রশ্নে পরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। তিনি বলেন, গ্রিল ভাঙা বা ফাঁকা কোথাও নেই।

সে কারণে দরজা দিয়েই সিংহটির বাইরে বের হওয়ার সম্ভাবনা বেশি। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার আরও জানান, ঘটনাটি তদন্তে আজ রাতেই একটি কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।