ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৫ পিএম
এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার বা কাজি হতে পারবেন বলে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
এই সিদ্ধান্তের ফলে জাতীয় শিক্ষাব্যবস্থায় কওমি মাদরাসার ডিগ্রির গ্রহণযোগ্যতা আরও বাড়ল।আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন,
"এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো।
আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।"তিনি আরও লিখেছেন, "আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
এই সিদ্ধান্ত সারাদেশের কওমি মাদরাসা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে। আইন-আদালত এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন