সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কি না, জানালেন ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কি না, জানালেন ইসি সানাউল্লাহ

পদে বহাল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রি. জে অব. আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে তিনি এ বিষয়ে বলেন, "আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।"নির্বাচন কমিশনারের এই বক্তব্য জাতীয় রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের সদস্যদের নির্বাচনী অংশগ্রহণের বিষয়ে কমিশনের কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়।

তফসিল ঘোষণার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।"

এছাড়া তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কিছু সিদ্ধান্ত জানান:আচরণবিধি প্রতিপালন: তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।ভোটের দিন: ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ইসির প্রয়োজন অনুযায়ী, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে।নতুন প্রকল্প: তপশিলের পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।

ব্যালট: ভোটের আগের রাতেই ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে।ভোট কর্মকর্তা: নির্বাচনে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।