ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:০৫ পিএম
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া এই ২২ কর্মকর্তার মধ্যে রয়েছেন দুজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
প্রশাসনের এই রদবদলকে পুলিশের অভ্যন্তরীণ কাঠামোতে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন