বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শুক্রবার দেশজুড়ে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০৬ এএম

শুক্রবার দেশজুড়ে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ ও দোয়া কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।

বার্তায় জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াকু ওসমান হাদির শাহাদাতে গভীর শোকাহত সারা দেশ। তাঁর স্মরণে এবং হত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সারা দেশে সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

একই সাথে দেশজুড়ে ‘কফিন মিছিল’ করার আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।সংগঠনটি তাদের বার্তায় অত্যন্ত কঠোর ভাষায় বলেছে:শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তাঁর প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।

জুলাই ঐক্যের পক্ষ থেকে দেশের বিপ্লবী জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হলেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার সংকল্প ব্যক্ত করা হয়েছে।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই মৃত্যুতে প্রধান উপদেষ্টা যেমন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, তেমনি বিপ্লবী বিভিন্ন ছাত্র-জনতার সংগঠনগুলো রাজপথে কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছে।আগামীকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই কফিন মিছিল ও দোয়া কর্মসূচি একযোগে পালিত হবে।