রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ত্রয়োদশ সংসদ অধিবেশনে অংশ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১২:০২ পিএম

ত্রয়োদশ সংসদ অধিবেশনে অংশ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

অধিবেশনে ড. ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ অংশ নিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই ঐতিহাসিক অধিবেশনের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যে দীর্ঘ দেড় বছরের সংসদহীন পরিবেশ ছিল, তার অবসান ঘটল এই অধিবেশনের মাধ্যমে। 

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সফল নেতৃত্ব দেওয়ার পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে অধিবেশনে উপস্থিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি বর্তমানে সরকার গঠন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করছে। 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই অধিবেশন ডাকেন। ড. ইউনূসের উপস্থিতি সংসদের এই প্রথম দিনটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে এবং তাকে সংসদ গ্যালারি থেকে অধিবেশন পর্যবেক্ষণ করতে দেখা গেছে।