মে ৫, ২০২৬, ১০:৪৩ এএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন করেছেন। একই দিন তিনি ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটও (ডিটিটিটিআই) পরিদর্শন করেন।
সোমবার (৪ মে) তিনি এই দুই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সেখানে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি যারা প্রশিক্ষণ শেষে বিদেশ গমনের অপেক্ষায় রয়েছেন, তাদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা সম্পর্কে তিনি জানতে চান। প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যাপ্ত কি না, তা যাচাই করেন প্রতিমন্ত্রী।প্রশিক্ষণ গ্রহণ এবং বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় কর্মীদের কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়েও তিনি বিস্তারিত খোঁজ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন