মে ২৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ আর্থিক চ্যালেঞ্জের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় এই অর্থ ব্যয় করা হবে। সোমবার ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা এই সহায়তার কথা ঘোষণা করেন।
“ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ” কর্মসূচির আওতায় এই অর্থ ব্যয় করা হবে।সফরকালে মাসাতো কান্দা প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করেছেন।
এডিবি জানিয়েছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর অর্থনীতি বর্তমানে বেশ চাপে রয়েছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের তারল্য সংকট সমাধানে এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্যাকেজের আওতায় প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে বরাদ্দ পাওয়া যাবে।
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাই এখন মূল লক্ষ্য।২০২৬ সালের প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় অতিরিক্ত ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি ইতিমধ্যে সই হয়েছে। জ্বালানি ও জলবায়ু সহনশীলতা প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় ২৫০ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তাও দিচ্ছে সংস্থাটি।
বার্ষিক সার্বভৌম অর্থায়নের পরিমাণ ২০ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে এডিবি।স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে এই সহায়তা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন