জুন ৬, ২০২৬, ০৫:২৯ পিএম
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শুরু হয়েছে। শনিবার বেলা তিনটায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য এই সভার আয়োজন করা হয়েছে।সভায় স্বাগত বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। সরকারদলীয় সব সংসদ সদস্যকে এই সভায় অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংসদ ভবন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।সংসদের অভ্যন্তরীণ কার্যক্রম গতিশীল রাখতেই নিয়মিত এই সভার আয়োজন করা হয়েছে।সরকারদলীয় সংসদীয় দলের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন