রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

চলতি মাসে পবিত্র আশুরা পালিত হলেও সরকারি চাকরিজীবীরা এবার অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না। এবারের আশুরা সাপ্তাহিক ছুটির দিন শুক্র বা শনিবার পড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী নির্বাহী আদেশে এই দিনটিতে সব সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার বাড়তি ছুটি ভোগের সুযোগ থাকছে না।

হিসাব অনুযায়ী জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে আগামী ১৬ জুন মহররমের চাঁদ দেখা যাবে। সে ক্ষেত্রে আগামী ২৬ জুন শুক্রবার আশুরা পালিত হবে। আর জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হলে চাঁদ দেখা যাবে ১৭ জুন এবং তখন ২৭ জুন শনিবার পড়বে আশুরার ছুটি।

আশুরার চূড়ান্ত তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা বসবে। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

মহররম হলো আরবি হিজরি সনের প্রথম মাস এবং ঐতিহাসিকভাবে এই মাসের ১০ তারিখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দিনটিকে ঘিরে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।