জুন ২৪, ২০২৬, ০৭:৩৫ পিএম
চীনের দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে চড়ে বেইজিং এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান তিনি।সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।
রেল স্টেশন থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে চীনের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে তাঁরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন বলে নিশ্চিত করা হয়েছে।এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
সফরে তাঁর সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডক্টর এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে উপস্থিত আছেন।
বেইজিংয়ে আসার আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন داভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম চীন সফর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন