রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীনে বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয় ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৯:৪৬ এএম

চীনে বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দেশটির বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদনের সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।এই আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদলও শ্রদ্ধাসভায় অংশ নেন।