জুন ২৬, ২০২৬, ১০:৩২ এএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং শুরুতেই তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।এর আগে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে আজ বিকেলেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ ২৪ জনের একটি প্রতিনিধিদল রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৫ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন অন্যতম। গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী এবং পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান।দালিয়ানে দুই দিনের কর্মসূচি শেষ করে গত বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন