জুন ২৬, ২০২৬, ০৩:০০ পিএম
বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের বিষয়ে চীন আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ শুক্রবার চীনের বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।রোহিঙ্গা সমস্যা সমাধানেও মধ্যস্থতার আশ্বাস দিয়েছে বেইজিং।
মুখপাত্র জানান, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সরকার পূর্ণ সহযোগিতা করতে চায়। এর পাশাপাশি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর গড়ার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপাক্ষিক সমস্যা ও রোহিঙ্গা সংকট নিরসনে চীন বহুপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে।
এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। পারস্পরিক বিশ্বাস, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ চলছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে গতকাল দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন