জুলাই ৮, ২০২৬, ১০:১৪ পিএম
ঢাকা-১৫ নির্বাচনি এলাকার উন্নয়ন এবং নাগরিক সমস্যার সমাধানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠকটি আয়োজন করা হয়।
আলোচনা সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাত সংস্কার, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এলাকার জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ওয়াসা, ডেসকো, তিতাস গ্যাস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। স্থানীয় পর্যায়ে সরকারি ও বিরোধী দলের এই সমন্বয়মূলক আলোচনা এলাকাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন