রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের নেতৃত্ব ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের মিল: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

তারেক রহমানের নেতৃত্ব ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের মিল: তথ্যমন্ত্রী

ছবি - সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি তার সুস্পষ্ট পরিকল্পনায় নিহিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যের সূচনার সঙ্গে তার বিশেষ মিল রয়েছে।পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের দর্শনের গুরুত্ব তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’-এর উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছেন। শুনে মনে হয়েছে, যে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই একই ভাষায় জনগণের কাছে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে। বাংলাদেশের মানুষও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার ওপর বিশ্বাস রেখেই তাকে ও তার দলকে বিপুল সমর্থন দিয়েছে।

তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, যারা একক ধর্ম বা সংস্কৃতির আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা মানবতা ও সভ্যতার বিরোধী। বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং এখানে বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।