জুলাই ২৭, ২০২৬, ০১:০৮ পিএম
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম পরিবর্তন ও আধুনিকায়নের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় প্রযুক্তিগত নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সংসদের অভ্যন্তরীণ প্রযুক্তিগত মান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বৈঠকে আধুনিক বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য বিকল্প এবং কারিগরি সক্ষমতা বিষয়ে একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
একই সঙ্গে নতুন এই ডিজিটাল কাঠামোর কার্যকারিতা ও সংসদ পরিচালনার সুবিধাসমূহ বিশ্লেষণ করা হয়। সভায় উপস্থিত প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁদের মতামত প্রদান করেন। সার্বিক পর্যালোচনার পর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রযুক্তিগত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন