সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুইডেনে উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেলেন রাবি শিক্ষার্থী

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৩:৫৭ পিএম

সুইডেনে উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেলেন রাবি শিক্ষার্থী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া এক মেধাবী তরুণের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসানকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।সম্প্রতি তিনি সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভডে থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। 

কিন্তু বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা নাজমুলের এই সংকটকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।