আগস্ট ২০, ২০২৬, ১০:০৮ এএম
জাতীয় সংসদ ভবনে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় সরাসরি ভোট হচ্ছে।
নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক জোটের পক্ষ থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্যদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন ৩৪৯ জন প্রতিনিধি। ভোট শুরুর আগে নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটদানের সামগ্রিক নিয়মাবলী অবহিত করেন।সংসদ কক্ষে নির্ধারিত ব্যালট পেপারে ভোট সম্পন্ন হওয়ার পর সেখানেই গণনা শুরু হবে। সর্বাধিক বৈধ ভোট অর্জনকারী প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনের বিধান অনুযায়ী সংসদ সদস্যরা প্রকাশ্যে স্বাক্ষরযুক্ত ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্ধারিত সময় শেষে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন থেকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন