বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার‍‍`: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:৪২ পিএম

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার‍‍`: প্রধানমন্ত্রী

ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজ নিজ বিশ্বাস ও সংস্কৃতি অনুসারে জীবনযাপন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

সকল নাগরিকের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্র সবার এবং নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার সমান। আবহমানকাল থেকে এই জনপদের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। 

এই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পরিবেশকে যেন কোনো কায়েমি স্বার্থান্বেষী মহল ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য গোটা জাতিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন সরকারপ্রধান। 

পারস্পরিক সহনশীলতা ও আস্থার সম্পর্ককে আরও বেগবান করে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পুরোহিত ও সেবায়েতদের হাতে প্রাতিষ্ঠানিক সম্মানী তুলে দেওয়া হয়।