শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
গ্রামীণ অর্থনীতি

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে খাল পুনঃখনন কর্মসূচি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০১:১০ পিএম

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে খাল পুনঃখনন কর্মসূচি

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বহুমুখী উন্নয়ন কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মৎস্য অবমুক্তকরণ কার্যক্রম শেষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পুকুরে চাষের উদ্দেশ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

খাল পুনঃখনন ও উৎপাদন বৃদ্ধিই পল্লী অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর দেশ গঠনে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা সে সময় এক অভূতপূর্ব বিপ্লব তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার অসমাপ্ত উদ্যোগগুলো বাস্তবায়নের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সবাই এই কর্মকাণ্ডে অংশ নিলে নদীমাতৃক বাংলাদেশে সমন্বিত অর্থনৈতিক রূপান্তর ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা তুলে ধরে মন্ত্রী জানান, পরিবেশ ও উৎপাদন ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের বিশাল কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। মৎস্যসম্পদ সম্প্রসারণও এই সামগ্রিক পরিকল্পনার অন্যতম অংশ। স্থানীয় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রহমতখালী খাল লক্ষ্মীপুর জেলার প্রাণ। খালের প্রচুর কচুরিপানা পরিষ্কার করে স্বাভাবিক পানির প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে নতুন পোনা ছাড়া হয়েছে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফে