সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০২:২৯ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিগ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজস্ব দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে পরিচালিত জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান তৎপরতা এবং পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘের অব্যাহত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন