সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:১৩ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব এবং জনশক্তি খাতের নানা দিক নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পায়।
প্রধানমন্ত্রী দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনাকালে ভবিষ্যৎ অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের পক্ষ থেকেই ইতিবাচক আগ্রহ প্রকাশ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন