শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
জাতিসংঘ সম্মেলন

ট্রাম্পের সাথে নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৪:২৭ পিএম

ট্রাম্পের সাথে নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছবিটি শেয়ার করেন। ছবিটি প্রকাশের পর দেশ-বিদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল পর্বে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।   

কূটনৈতিক সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৈশ্বিক নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় কুশল বিনিময়ের অংশ হিসেবেই এই আয়োজনে অংশ নেন বাংলাদেশের সরকারপ্রধান। শনিবার সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই বিশেষ মুহূর্তের ছবি সামনে এনে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতির চিত্র তুলে ধরেন তিনি।