বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১১:২৬ পিএম

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংসদ ভবনের পশ্চিম ব্লকে অবস্থিত স্থায়ী কমিটির নির্দিষ্ট সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ১৭৮ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বাণিজ্যমন্ত্রীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।