মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

রাজধানীর মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১২:০৯ এএম

রাজধানীর মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়। মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেল ছোঁড়া হয় বলে জানা গেছে। একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত দেশ টেলিভিশন কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব বিস্ফোরণে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে।

রোববার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাগুলো শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে আকস্মিক এই ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা তথ্য জানায়নি।