নভেম্বর ১০, ২০২৬, ১২:১৭ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে তার অভিবাসন নীতিগুলো খুব বেশি কড়া ছিল। সম্প্রতি প্রচারিত একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, গণহারে অভিবাসী বহিষ্কার বা ডিপ্রোটেসেশন নীতি তার দলের জন্য ক্ষতিকর হয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনে তা নেতিবাচক প্রভাব ফেলেছে। যেসব অভিবাসী কোনো অপরাধের সাথে জড়িত নন, তাদের ওপর এই কড়া নীতি প্রয়োগ করা নিয়ে তিনি কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ভালো চাকরি করা এবং কোনো অপরাধ না করে শুধু আইন লঙ্ঘন করে দেশে প্রবেশ করা মানুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, অনেক মানুষ মনে করেন যে ভালো মানুষ যারা হোটেল বা ল্যান্ডস্কেপিং কোম্পানিতে কাজ করেন এবং কর প্রদান করেন, তাদের দেশে থাকার অনুমতি দেওয়া উচিত। অভিবাসন ইস্যুতে ডেমোক্রেটদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি জানান, কাগজপত্রহীন শ্রমিকদের জন্য আইনি মর্যাদা তৈরির বিষয়ে চুক্তি হতে পারে।
নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ট্রাম্প `খারাপ বার্তা প্রদান` বা বার্তা সঠিকভাবে প্রচার না হওয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, তার প্রশাসন বার্তাটি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাতে পারেনি। তবে তিনি সীমান্ত বন্ধ করার বিষয়টিকে অত্যন্ত সফল বলে দাবি করেন এবং অপরাধীদের বের করে দেওয়ার বিষয়ে তার অবস্থান অটল রাখেন।
সাক্ষাৎকারে ট্রাম্প তার ব্যক্তিগত সম্পদের বিষয়েও কথা বলেন। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সম্পদ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা এবং মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের সম্পৃক্ততা নিয়ে সাক্ষাৎকারে আলোচনা হয়। বিদেশি বিনিয়োগকারীরা প্রভাব কেনার চেষ্টা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান এ বিষয়ে তার কোনো ধারণা নেই।
তথ্যসূত্র: NBC News

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন